ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে বিবিসি, সিএনএন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে জারিফের কোনো সম্পদ থাকলে কর্তৃপক্ষ তা আটকে কিংবা মার্কিন কোম্পানি সেসব নিয়ন্ত্রণ করতে পারবে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহ আলী খামেনি) বেপরোয়া এজেন্ডা বাস্তবায়ন করছেন জাভেদ জারিফ।’ জারিফকে ‘বিশ্বব্যাপী ইরানি শাসকদের প্রাথমিক মুখপাত্র’ হিসেবেও বর্ণনা করেছেন নুচিন।

এদিকে নিষেধাজ্ঞার পর এক টুইটে জারিফ বলেছেন, তাকে মার্কিন এজেন্ডার জন্য হুমকি মনে করার কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তিনি আরো জানিয়েছেন মার্কিন এ নিষেধাজ্ঞা তার বা তার পরিবারের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের বাইরে তার কোনো সম্পদ বা স্বার্থ নেই।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে ২০১৫ সালে যে চুক্তি সম্পাদিত হয়েছিল গত বছর তা থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিসহ পূর্ববর্তী সব নিষেধাজ্ঞা ফের আরোপ করার পর দুদেশের সম্পর্কে আরো তিক্ততার সৃষ্টি হয়।

সম্প্রতি হরমুজ প্রণালী ও এর আশপাশের জলপথে বেশ কয়েকটি ঘটনা নিয়ে দু’দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯