ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটাই বিষয়।’

আজ বুধবার রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে তিন দিনব্যাপী এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

এর আগে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেন মন্ত্রী। পরে গত ২৮ জুলাই তিনি সপরিবারে কুয়ালালামপুর যান। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯