ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকার এই হত্যার দায় এড়াতে পারে না : হাফিজ উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
  • ৫৭৮ বার

জাগৃতি প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকার এই হত্যার দায় এড়াতে পারে না। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের না খুঁজে গণতন্ত্রকামীদের খুঁজে বেড়াচ্ছে। সে কারণে অপরাধীরা একের পর এক পার পেয়ে যাচ্ছে।
আজ রবিবার সন্ধ্যায় দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ এই দাবি জানান। এর আগে বিএনপির পক্ষ থেকে ফয়সালের বাবা আবুল কাশেম ফজলুল হকের পরিবাগের বাসায় গিয়ে তাঁর প্রতি সমবেদনা জানান হাফিজ। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানও।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, যখন গণতন্ত্র থাকে না, তখন ধর্মান্ধরা এই পরিস্থিতির সুযোগ নেয়। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা থাকলে এ ধরনের ঘটনা অনেক কমে যেত।
তিনি এই ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করা এবং প্রভাবমুক্তভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারকে পরিবেশ উন্নয়নের জন্য কাজ করারও পরামর্শ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকার এই হত্যার দায় এড়াতে পারে না : হাফিজ উদ্দিন

আপডেট টাইম : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫