ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। শনিবার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকলেও একদিনের ব্যবধানে আজ রবিবার ভর্তি ছিলেন ২৫ জন। চিকিৎসাধীন ২৫ রোগীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ৫ জন নারী। এদের বেশির ভাগই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন। ডেঙ্গু আক্রান্তদের জ্বর, মাথা ও শরীর ব্যাথা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে বলে জানা গেছে।

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বরিশালে স্থানীয়ভাবে কোনো ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়নি। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে তেমন কেউ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে না।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রাথমিক উপসর্গ দেখামাত্র চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ায় পরামর্শ দিয়েছেন শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

আপডেট টাইম : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯