ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

আগামী অক্টোবরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী অক্টোবরের আগেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

শনিবার (২৭ জুলাই) একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে এই সংবাদ প্রচার করা হয়। ভারত সরকার জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে এবং দীপাবলির আগে এই সফর হতে পারে।

এটা হবে ২০১৮ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার প্রথম সফর। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সূত্র মতে, শেখ হাসিনার সফরে নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নদীপথে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালে ভারত সফর করেন। ওই সফরের সময় তিনি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে যান।

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরে মোদির সঙ্গে রেকর্ড সংখ্যক ২২টি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

আগামী অক্টোবরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯