ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সাত কলেজ শিক্ষার্থীদের সিদ্ধান্ত বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সহপাঠী মিতুর আত্মহত্যার বিচার দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। পুনরায় আন্দোলনে যাওয়ার বিষয়ে শনিবার বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ‘আমাদের আজ অভ্যন্তরীণ বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ এর আগে গত ২০ জুলাই দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় সাত কলেজের শিক্ষার্থীরা।

তাদের দাবি, মিতুর কাগজগুলো কলেজ বোর্ডের কাছে হস্তান্তর, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিতুর আত্মহত্যার কারণ উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে আত্মহত্যা করেন ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতু।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন বিষয়ে ফেল করেছেন তিনি। পরিবারের দাবি, পরীক্ষার ফল মেনে নিতে না পেরে মিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মিতু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সাত কলেজ শিক্ষার্থীদের সিদ্ধান্ত বিকেলে

আপডেট টাইম : ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯