ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফিলিপাইনে শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত ৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ বাতানেস প্রদেশে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর এসেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এই ভূমিকম্প আঘাতে হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম ফিলিপাইন স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, একঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তেমন ক্ষতি না হলেও দ্বিতীয়বার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও অন্তত ৬০ জন মানুষ।

ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এ সম্পর্কে বাতানেস শহরের মেয়র রাউল ডি সাগন বলেন, ভূমিকম্পে কিছু দেয়াল মানুষের ওপর ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফিলিপাইনে শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত ৮

আপডেট টাইম : ১২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯