ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদিআরবে আরও ৩ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ পালন করতে গিয়ে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এম এম লুৎফর রহমান (৬৪), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫) এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৬৯)।

শুক্রবার (২৬ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে এই তিন হজযাত্রী মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মক্কায় ১৩ জন, মদিনায় দুজন, জেদ্দায় একজনসহ মোট ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৭টি ফ্লাইটে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনা পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদিতে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদিআরবে আরও ৩ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯