ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে ১১৫ নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ লিবিয়ার পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে ১১৫ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা সাগরে ডুবে মারা গেছেন। সংঘাতপূর্ণ লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত দেশটির নৌবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানায়।

এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ২৫০ যাত্রী ছিলেন। অভিবাসীপ্রত্যাশীদের অধিকাংশই সোমালিয়া ও ফিলিস্তিনের নাগরিক। এদের মধ্যে ১৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমদের উদ্ধারে নৌবাহিনীর পাশাপাশি জেলেরা অংশ নিয়ে সহযোগিতা করছেন। নৌকাটি আল খোমস শহরের উপকূল থেকে পাঁচ মাইল দূরে সাগরের পানিতে ডুবে যায়।

এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, লিবীয় উপকূলে নৌকাডুবিতে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটানায় ১৫০ জনের প্রাণহানি ঘটেছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে এটিই সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা। এর আগে গত মে মাসে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা উল্টে কমপক্ষে ৬৫ শরণার্থী নিহত হন। এ ছাড়া জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল ১৬ জনকে। চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া ও ইউরোপ রুটে পাড়ি দিতে গিয়ে ১৬৪ শরণার্থী প্রাণ হারিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে ১১৫ নিখোঁজ

আপডেট টাইম : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯