ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সিনহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এসকে সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। শুক্রবার কানাডার সংবাদমাধ্যম দি স্টার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ৪ জুলাই ফোর্ট এরি সীমান্ত হয়ে সিনহা কানাডায় প্রবেশ করেন এবং সেখানে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেন। তার স্ত্রী সুষমাও রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন।

ব্লিৎজ নামে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তার আবেদনটি মঞ্জুর হলেও তার স্ত্রীর আবেদন না মঞ্জুর হয়।

দি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে এসকে সিনহা বলেছেন, ‘বিচারক হিসেবে আমি ছিলাম একজন অ্যাকটিভিস্ট। এ কারণে আমাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি যেসব রায় দিয়েছি তাতে আমলাতন্ত্র, প্রশাসন, রাজনীতিবিদ, এমনকি সন্ত্রাসীরাও ক্ষিপ্ত হয়েছে। আমি এখন নিজের দেশের শত্রু, অবাঞ্ছিত ব্যক্তি।’

এস কে সিনহার অভিযোগের বিষয়ে কানাডায় বাংলাদেশ হাই কমিশনারের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল দি স্টার।

হাই কমিশনার মিজানুর রহমান তাদের বলেছেন, ‘বাংলাদেশ ছাড়ার পর থেকেই তিনি সরকার সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়ে আসছেন, যেগুলো সঠিক নয়। তার দেশে ফেরার ক্ষেত্রেও কোনো হুমকি নেই। তিনি স্রেফ তার আশ্রয়ের দাবিকে শক্তিশালী করার জন্য এ ধরণের বিবৃতি দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সিনহা

আপডেট টাইম : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯