ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট হওয়ার সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ১২ আগস্ট পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস) এই তথ্য জানিয়েছে। বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেস সেক্রেটারি মামুন আহমেদ শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবশ্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এই সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ২৯ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে  সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

এ কারণে নিয়ম অনুযায়ী আগামী ২ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখাসাপেক্ষে ৩ আগস্ট থেকে আরবি ১৪৪০ হিজরির ‘জিলহজ’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট হওয়ার সম্ভাবনা

আপডেট টাইম : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯