ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

টাইগারদের জন্য যেমন কোচ খুঁজছে বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্টিভ রোডসের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাড়াহুড়া নয়,  যোগ্য কোচ বাছাইয়ে ঠাণ্ডা মাথায় ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। নতুন কোচ খোঁজার ক্ষেত্রে বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো জাতীয় দলকে কোচিং করানোর মতো অভিজ্ঞতা বিশেষ করে উপমহাদেশের কোনো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কিনা।

স্টিভ রোডসের বিদায়ের আপতকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ দায়িত্ব পালন করলেও সম্ভাব্য পরবর্তী কোচ হিসেবে বাতাসে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু নাম। বুধবার সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান জানালেন, অনেকের সঙ্গেই আলোচনা চলছে তাদের। তবে আলোচনায় থাকা টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানা নাজমুল হাসান পাপন।

কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর যারা আবেদন করেছেন তাদের পাশাপাশি আবেদন করাদের বাইরে থেকেও আলোচনা চলছে বলে জানান বিসিবি প্রধান। তিনি বলেন, “বিজ্ঞাপন তো একটি আনুষ্ঠানিকতা। এটা করতেই হবে। তবে নামিদামী কোচদের অনেকে আবেদন করে না। তাদের এজেন্ট থাকে, তার মাধ্যমে যোগাযোগ করতে হয়। ওরা আসছে, আমরাও কথা বলছি।”

এক্ষেত্রে কোন বিষয়টাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাজমুল হাসান বলেন, “প্রথমত জাতীয় দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত উপমহাদেশের দলকে কোচিং করানো অভিজ্ঞতা থাকলে সেটি বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। অন্য যেসব যোগ্যতা সেগুলো মোটামুটি সাধারণই। তবে আমাদের চাওয়া থাকলেই তো শুধু হবে না, কেমন কাউকে পেতেও হবে।”

বোলিং কোচ কোর্টনি ওয়ালশের জায়গায় নতুন বোলিং কোচ নিয়ে সিদ্ধান্ত প্রায় হয়েই গেছে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, শনিবার বিসিবি সভায়ই সেটা চূড়ান্ত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

টাইগারদের জন্য যেমন কোচ খুঁজছে বিসিবি

আপডেট টাইম : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯