ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৯ হাজার বছর আগের পুরনো শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি জেরুজালেমের লাগোয়ায় মাটি খুঁড়ে ৯ হাজার বছর আগের শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। খননে মিলেছে প্রস্তরযুগের তিরের ফলা, মহিলাদের কানের দুলসহ কৃষি উপকরণ। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগের কর্তারা। প্রত্নতাত্ত্বিবিদদের দাবি, খননে উঠে আসা এই নগরটির জনসংখ্যা ছিল প্রায় তিন হাজার।

জেরুজালেম থেকে তিন মাইল পশ্চিমে, বর্তমানে ইসরায়েলের মোৎজা শহর, সেখানেই গড়ে উঠেছিল ওই নগরী। সাম্প্রতিক এই আবিষ্কার ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডান, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার মধ্যে বৃহত্তম এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। তবে বাকি বসতিগুলোর তুলনায় এটি অনেক বড় শহর।

প্রত্নতত্ত্ববিদদের মতে, বাড়ি বানাতে যে প্লাস্টার ব্যবহার হয়, সেটি বানাতে সিদ্ধহস্ত ছিলেন ওই শহরের কারিগররা। যেভাবে দুটি বাড়ির মধ্যে সমান্তরালভাবে রাস্তার ব্যবস্থা করা হয়েছিল, তাতে উন্নত নগর পরিকল্পনার ছাপ স্পষ্ট। বিভিন্ন জায়গায় গুদামে বীজ মজুত করে রাখার প্রমাণও মিলেছে। যার অর্থ চাষাবাদও চলত সে সময়। পাশাপাশি পশুদের হাড়ের অবশিষ্টাংশ থেকে সে যুগে পশুপালনের প্রমাণও মিলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৯ হাজার বছর আগের পুরনো শহর

আপডেট টাইম : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯