ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক সমালোচনার শিকার প্রিয়াংকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রিয়াংকা চোপড়ার জন্মদিন গিয়েছে ১৮ই জুলাই। তবে ক্যালেন্ডারের পাতায় জন্মদিন শেষ হলেও এখনও কাটেনি তার রেশ। এখনও চলছে জন্মদিন উদযাপন। বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে এই প্রথম জন্মদিন। তাই এই বিশেষ দিনটিকে উপভোগ করতে প্রিয়াংকা চোপড়া পৌঁছে গিয়েছিলেন মায়ামিতে। আর সেখান থেকেই সম্প্রতি তার এক ছবি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। না, প্রশংসিত হননি, বরং নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি।

মায়ামিতে গিয়ে নৌকাবিহার না সারলে হয়? একটু ও-দেশি ভাষা ঘেঁষে বললে, ‘ইয়চ পার্টি’ বলতে যা বোঝায় আর কী! তা প্রিয়াংকাও তার অন্যথা করেননি। মায়ামিতে গিয়ে মা মধু চোপড়ার সঙ্গে নৌকাবিহারে মজেছিলেন। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে বর্তমানে ভাইরাল ওয়েবদুনিয়ায়। তবে ‘ইয়চ পার্টি’ নয়, বরং নেটিজেনদের নজর কেড়েছে প্রিয়াংকার সিগারেট খাওয়ার দৃশ্য।

আসলে এই ছবিতে তাকে দেখা গিয়েছে ধূমপান করতে। পাশে নিক জোনাস এবং প্রিয়াংকার মা মধু চোপড়াও ধূমপান করছেন। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। কারণ, গত বছর দীপাবলিতে নায়িকা নিজেই সবাইকে অনুরোধ জানিয়েছিলেন বাজি পুড়িয়ে পরিবেশ দূষণ না করার। কারণ তিনি দাবি করেছিলেন, তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।

গতবছর দীপাবলিতে তিনি ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দয়া করে আমায় শ্বাস নিতে দিন। এই দীপাবলিতে বর্জন করুন বাজি পোড়ানো। এবার উৎসব দূষণের নয়, বরং উৎসব হোক আলোর, ভালবাসার এবং লাড্ডুর।’ আর প্রিয়াংকার এই ‘জ্ঞান’কেই ঠুকেছেন নেটিজেনরা। তাদের মতে, ‘ও, বাজি পোড়ালেই শুধু দূষণ আর শ্বাসকষ্ট হয় বুঝি? আর ধূমপান করার বেলায় আপনার শ্বাসকষ্ট হয় না?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যাপক সমালোচনার শিকার প্রিয়াংকা

আপডেট টাইম : ০২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯