ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কলা গাছে বেঁধে পানিতে ভাসিয়ে গরু পাচার বাংলাদেশে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কলা গাছের গুঁড়িতে গরু বেঁধে বাংলাদেশে পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এছাড়াও এ ঘটনায় ২২৪টি গরু উদ্ধার করা হয়েছে।

কলা গাছের গুঁড়ির মাঝে গরু বেঁধে পানিতে ভাসিয়ে দেয় চোরাকারবারিরা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার বন্যায় ফুঁসে উঠেছে গঙ্গা। আর এই অবস্থাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গরু পাচারের ছক কষেছে চোরাকারবারিরা।

দু’দিকে দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্তপোক্ত করে বাধা হয়েছে গরু। গরুর মুখ বাঁধা যাতে আওয়াজ না করতে পারে। ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু’শর বেশি গরু।

এদিকে সতর্ক অবস্থানে থেকে বিএসএফ চোরাচালান ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়ে। পরে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০৩টি গরু।

এদিকে রানিনগর থানা এলাকা থেকে ভোররাতে গরু পাচারের চেষ্টাকালে ১২১ টি গরু উদ্ধার করে বিএসএফ। এসময় গ্রেফতার করা হয় বাংলাদেশের রাজশাহীর জাহিরুল ইসলাম ও মোহম্মদ ডালিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জের মোহম্মদ রকিকে।

বিএসএফ জানতে পায়, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই চোরাচালানের। তারা হলেন, রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুর্তজা শেখ। তাদের ধরতে চলছে তল্লাশি-অভিযান।

সূত্র: ইটিভি ভারত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কলা গাছে বেঁধে পানিতে ভাসিয়ে গরু পাচার বাংলাদেশে

আপডেট টাইম : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯