ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মুম্বাইয়ে ভবন ধস, নিহতের সংখ্যা বেড়ে ১৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ মুম্বাইয়ে চার তলা একটি ভবন ধসে ১৪ জন নিহত ও ধ্বংস্তূপের নিচে আরও অনেক লোক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঘনবসতিপূর্ণ ডোংরি আবাসিক এলাকায় ভবনটি ভেঙে পড়ে।

বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি শিশুসহ নয় জনকে উদ্ধার করা হয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। মঙ্গলবার দিবাগত রাতভর উদ্ধারকাজ অব্যাহত ছিল।  জীর্ণ ভবনে ভরা ও সরু রাস্তার এই এলাকাটি গত সপ্তাহের ভারি বৃষ্টিপাতে ডুবে যায়।

ভবনটি ধসে পড়তে দেখা এক কিশোর বলেছে, “আমরা বিকট একটা শব্দ শুনি। ‘বিল্ডিংটা পড়ে যাচ্ছে, বিল্ডিংটা পড়ে যাচ্ছে’ বলে সবাই চিৎকার করছিল। আমি দৌঁড় দেই। বড় ভূমিকম্পের মতো মনে হয়েছিল।” আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “এই ভবনটি অবশ্যই ৯০-১০০ বছর পুরনো হবে। আমি কয়েকটি শিশুর লাশ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার থাকতো।”

এলাকার রাস্তাটি সরু হওয়ায় উদ্ধারকারী ভারী মেশিনপত্র সেখানে নেওয়া সম্ভব হয়নি। উদ্ধারকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা হাতে হাতে ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মুম্বাইয়ে ভবন ধস, নিহতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট টাইম : ১২:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯