ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশিদের জন্য আগস্টে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী মাসে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে। দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসিগারান এ তথ্য জানিয়েছেন। সোমবার কুয়ালালামপুরে নবম আন্তর্জাতিক আবাদকারী সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি আশা করছি আগামী দুই বা এক মাসের মধ্যে স্থগিতাদেশ পুনর্বিবেচনা শেষ হবে, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাতে বাংলাদেশ থেকে শ্রমিক সরবরাহ শুরু করা যায়।’

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, বাংলাদেশ থেকে শ্রমিক সরবরাহ বন্ধ থাকায় মালয়েশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র প্রভাবিত হচ্ছে। বিশেষ করে চাষাবাদ ও নির্মাণ শিল্পে এর প্রভাব পড়ছে বেশি।

গত বছরের ১ সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত ঘোষণা করে মালয়েশিয়া। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকার শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মাত্র ১০টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল। নতুন প্রধানমন্ত্রী মাহাথিরের নেতৃত্বাধীন সরকার দুর্নীতির অভিযোগে শ্রমিক আমদানি প্রক্রিয়া স্থগিতের এই আদেশ দেয়।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গত সপ্তাহে কুয়ালালামপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী মাসে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কুয়ালালামপুরের সঙ্গে একটি  চুক্তিতে পৌঁছার আশা করছে ঢাকা। নতুন এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

তিনি বলেছিলেন, ‘এই প্রক্রিয়াটিকে ঠিক করা সময়ের ব্যাপার। পুরোনো ব্যবস্থা কাজ করছে না। তাই নতুন ব্যবস্থায় আমরা সবাইকে সংশ্লিষ্ট করার এবং এতে কাজ করার ব্যবস্থা করেছি। আমি মনে করি আগস্টে একটি সমাধান বেরিয়ে আসবে।’

বাংলাদেশের মন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় চার লাখ বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশিদের জন্য আগস্টে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট টাইম : ০৬:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯