ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নোটিশ বৈধ হয়নি, সংসদ কি আগের কালচারে ফিরবে : স্বরাষ্ট্রমন্ত্রী জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি মার্চে প্রবাসী আয় ৪১ হাজার কোটি টাকা ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল ৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল বিরোধীদলের নোটিশ নিয়ে সংসদে উত্তেজনা, আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি অধিবেশন কোণঠাসা ইরান কি এখন পারমাণবিক বোমার পথে হাঁটবে অষ্টগ্রামে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র দখলে: চিকিৎসা সেবার বদলে দোকানপাট, চরম ভোগান্তিতে জনপদ ক্ষয়িষ্ণু বাম রাজনীতির ঘুরে দাঁড়ানোর পথ কী নিজ বাড়ি থেকে জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার

জার্মানিতে ৩ মসজিদ খালি করে দিয়েছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানিতে কমপক্ষে তিনটি মসজিদ খালি করে দিয়েছে পুলিশ। নিরাপত্তার খাতিরেই এসব মসজিদ আপাতত বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে জার্মানির বেশ কিছু মসজিদে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরই দেশটির বিভিন্ন মসজিদে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালায় পুলিশ।

এদেরমধ্যে ওই তিনটি মসজিদে যেতে স্থানীয় মুসল্লিদের নিষেধ করে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। খবর আনাদোলুর।

সংবাদ সংস্থাটি জানায়, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দুটি মসজিদ, পেসিং এবং ফ্রেইমানের দুটি মসজিদে এবং রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উত্তরাঞ্চলের ইসারলোন শহরের একটি মসজিদে ই-মেইলে হুমকি পাঠায় একটি ডানপন্থি সংগঠন।

এছাড়া বৃহস্পতিবার জার্মানির কলোনি সিটিতে অবস্থিত সবচেয়ে বড় মসজিদেও একই ধরনের ই-মেইল পাঠিয়েছে সংগঠনটি।

এসব ই-মেইলে নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।

ইসারলোন শহরের মসজিদে নামাজের জায়গায় বোমা রাখা আছে বলে ই-মেইলে হুমকি দিয়েছে তারা।

এমন খবরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এসব মসজিদে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো মসজিদেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

স্থানীয়দের বক্তব্য, বোমা হামলা চালানোর এমন হুমকি নিছক ধাপ্পাবাজি ও ভুয়া। তবুও নিরাপত্তার খাতিরে তিনটি মসজিদ খালি করে দেয় পুলিশ।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ডানপন্থি কিছু সাম্প্রদায়িক সংগঠন মুসলিমবিরোধী অপপ্রচারে নেমেছে। এতে সেখানে মুসলিমদের প্রতি হিংসাত্মক মনোভাব বেড়ে গেছে। ফলাফস্বরুপ মুসলিমদের প্রতি ঘৃণামূলক হামলার ঘটনাও ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নোটিশ বৈধ হয়নি, সংসদ কি আগের কালচারে ফিরবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে ৩ মসজিদ খালি করে দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৩:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯