ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

মোদির হাতে লেগে আছে হাজারো মুসলমানের রক্ত: বিলাওয়াল ভুট্টো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পাক-ভারত চলমান উত্তেজনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, পাকিস্তানে ঢুকে বিমান হামলা ও সীমান্তে উত্তেজনার জন্য একমাত্র দায়ী হলেন নরেন্দ্র মোদি। মোদি তো সেই ব্যক্তি, যিনি গুজরাটে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছেন। মোদির হাতে হাজারো মুসলমানের রক্ত লেগে আছে।‘গুজরাট কসাই’কে এখন বিশ্বনেতারা ভুলে গেলেও আমরা তার হিংস্রতার কথা ভুলিনি। বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস নিউজের।

এ সময় পাকিস্তানের হাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে তড়িগড়ি করে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো।ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক-ভারত চলমান পরিস্থিতি বিষয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, দেশের সংকটকালীন মুহূর্তে সামরিক বাহিনীর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী প্রধানসহ সামিরক বাহিনীর সকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে কঠিন এ পরিস্থিতির মোকাবেলা করেছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

সন্ত্রাসবাদ দমন ও পররাষ্ট্রনীতিতে আমরা সরকারের পলিসির সঙ্গে একমত, তবে ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ক্ষেত্রে ইমরান খান তাড়াহুড়া করেছেন। পাকিস্তানে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য পিটিআই সরকারের কঠিন সমালোচনা করেন বেনজির-জারদারি পুত্র বিলাওয়াল।পাক-ভারত উত্তেজনা নিরসনে সফল ভূমিকা রাখায় ইমরান খানকে নোবেল দেয়ার যে দাবি উঠেছে তার সমালোচনা করে ভুট্টো পরিবারের তরুণ এ উত্তরসূরী বলেন, সংসদে অনেকেই ইমরান খানকে নোবেল দেয়ার দাবি করেছেন।

ইমরান সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভালো কাজ করেছেন। অন্যথায় বিষয়টি বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হতো।কারণ সেনারা সীমান্তে দেশের জন্য প্রাণ উৎসর্গ করছে, আর অ্যাসেম্বলিতে বসে আমরা প্রধানমন্ত্রীর নোবেল দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

মোদির হাতে লেগে আছে হাজারো মুসলমানের রক্ত: বিলাওয়াল ভুট্টো

আপডেট টাইম : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯