ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি

জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ১৭ থেকে ২৩ জুলাই পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বছর দেশব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ১৭ থেকে ২৩ জুলাই পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ জুলাই সকাল ১০টায় সপ্তাহের উদ্বোধন করবেন। মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ওই দিন ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ প্রদান করবেন।

প্রধানমন্ত্রী ওই দিন বেলা ১১টায় গণভবনে মাছের পোনাও অবমুক্ত করবেন। গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে একসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভায় আরও জানানো হয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ১৭ জুলাই বেলা ১১টায় মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে এক সংবাদসম্মেলনে বক্তৃতা করবেন। এর আগে সকাল ৮টায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে মৎস্যভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

সভায় সপ্তাহের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। ঢাকার কেআইবি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্যমেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিন দিনের মৎস্যমেলারও আয়োজন করা হবে। এ ছাড়া ময়মনসিংহে পাঁচ দিনের একটি ‘প্রযুক্তিভিত্তিক মৎস্যমেলা’ অনুষ্ঠিত হবে।

সপ্তাহজুড়ে দেশব্যাপী জেলা-উপজেলার মুক্তজলাশয়, হাওর-বাঁওড়, খালবিল ও নদীতে ব্যাপকভাবে মৎস্য অবমুক্তির পাশাপাশি রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার কর্তৃক বঙ্গভবন ও সংসদের লেকে মাছের পোনা ছাড়া হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পুকুর-লেকেও পোনা অবমুক্ত করা হবে। মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান, জনবহুল স্থান, মাছের আড়ত প্রভৃতিতে গণসচেতনতামূলক সভা-সেমিনার ও ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। শেষ দিন ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে সপ্তাহের মূল্যায়ন এবং কেন্দ্রীয় মৎস্যমেলায় অংশগ্রহণকারী সেরাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সুবোল বোস মনিসহ মৎস্য খাতের ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন গতকাল সাংবাদিককে বলেন, মৎস্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সারা দেশে মাছ চাষের অনেক সুযোগ রয়েছে। মানুষ যেন এই সুযোগগুলো কাজে লাগায়। সারা দেশে অনেক জলাশয় রয়েছে এগুলো যাতে ফেলে রাখা না হয়, অন্তত যেন মাছ চাষ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে বেশি মাছ উৎপাদন করে প্রোটিনের ঘাটতি পূরণ করা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ১৭ থেকে ২৩ জুলাই পালিত

আপডেট টাইম : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯