ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন থেকে নতুন মোটরসাইকেল কিনতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে। দেশে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন এ নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল সোমবার এই সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।

প্রসঙ্গত, পৃথিবীর বিভিন্ন দেশে মোটরসাইকেল কিনতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রতিবেশী দেশ ভারতেও এ নিয়ম চালু রয়েছে। বাংলাদেশেও চালু হতে চলেছে এই নিয়ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স

আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯