ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে সন্তানেরা রাস্তায় ফেলে রাখা সেই বৃদ্ধাকে তুলে নিলেন ওসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তায় ফেলে রাখা খোদেজা নামে ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধাকে তুলে নিলেন ওসি। ১৫ দিন আগে নিজের ওরসজাত দুই সন্তান হাছেন আলী ও জামান তাকে রাতের আধারে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে ওসি নজরুল ইমলাম গতকাল মঙ্গলবার তাকে উদ্ধার করে বুকে টেনে নেন।

স্থানীয় বিশ্বনন্দী ইউপির চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মিল্লাত আলীর স্ত্রী। এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে ওসি উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেন। এতে তার মাথা গুঁজার একটি ঠাঁই হয়েছে। বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী বিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈত্রিক সূত্রে সন্তানেরা জমির মালিক হন।

এক পর্যায়ে বৃদ্ধাও তার বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়ে ছিলেন। এখন ভাত কাপড়তো দূরের কথা। সন্তানদের কাছে মাথা গুজার ঠাঁই ছিল না তার। এমনকি ছেলেদের স্ত্রীরাও তাকে বিভিন্ন সময় মারধরও করতো। ১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আধারে রাস্তায় ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়। চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় সে পড়ে ছিল।

ওসি নজরুল ইসলাম খবর পেয়ে নিজের উদ্যোগে তাকে তুলে নেন। এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে তাদের কাছ থেকে বৃদ্ধার নামে ২শতাশ জমি লিখিয়ে নেন। এতে তার মাথা গুজার ঠাঁই হয়েছে। ওই বৃদ্ধা বলেন, ‘আমি ওসি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তিনি যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন।

তার কারণে আমি থাকার একটু জায়গা পাইলাম।’ ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।’ সদ্য তিনি হজ্বব্রত পালন করেছেন। ওসি’র এমন মহতি উদ্যোগে স্থানীয়রাও খুশি হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে সন্তানেরা রাস্তায় ফেলে রাখা সেই বৃদ্ধাকে তুলে নিলেন ওসি

আপডেট টাইম : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯