ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জামায়াত নেতার জানাযাকে ঘিরে চট্টগ্রামে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জামায়াত নেতা মুমিমুল হক চৌধুরীর জানাজা ঘিরে চট্টগ্রাম সরকারি কলেজের মাঠে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ জানাজায় অংশ নিতে আসা শিবিরের নেতাকর্মীদের বাধা দিতে জড়ো হলে মারমুখী অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরাও।

এ সময় উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পায় ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

শনিবার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে চট্টগ্রাম কলেজ মাঠে জামায়াত নেতার জানাজার অনুমতি দেওয়ায় অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরী বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্বশুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জামায়াত নেতার জানাযাকে ঘিরে চট্টগ্রামে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষ

আপডেট টাইম : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯