ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সামীম আফজালই থাকছেন ইফার মহাপরিচালক ডিজি: প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পদত্যাগের দাবিতে বিক্ষোভ চললেও সামীম মোহাম্মদ আফজালই ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদে বহাল থাকছেন। এ কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। শনিবার সচিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের ২০৪তম সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ইফা ডিজির বিষয়ে কোনো আলোচনা হয়নি। ডিজি যেহেতু তার পদে বহাল আছেন, সেখানে আজ নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে না। তিনি তার পদে বহাল ছিলেন, এখনো আছেন।’

গত ১০ জুন ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগে সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শাও নোটিশ  করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ডিজি পদে নিয়োগের জন্য তার চুক্তি কেন বাতিল করা হবে না এবং কেন তাকে সাময়িক বরখাস্ত করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয় সাত কার্যদিবসের মধ্যে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা ১০ বছর ধরে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই জেলা জজ। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।

গত মে মাসের শুরুতে সামীম মোহাম্মদ আফজালকে ইসলামী ব্যাংকের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ পদ থেকে কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণও স্পষ্ট নয়। বিষয়টি অনেকটা গোপনে হয়েছে। ২০১৭ সালের মে মাসে তিনি এই নিয়োগ পেয়েছিলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (সংস্থা) জিয়া উদ্দিন ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা তার পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ডিজি তিন দিনের ছুটিতে যান।

এর মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সামীম আফজালই থাকছেন ইফার মহাপরিচালক ডিজি: প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯