ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

চিপসের প্যাকেটে ফ্রি খেলনা, গলায় ঢুকে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিপসের প্যাকেটে থাকা খেলনা গলায় ঢুকে মারা গেল মুম্বাইয়ের কান্ডিভলির একটি ৪ বছরের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসনালী পুরোপুরি রুদ্ধ হয়ে যায়। আর শ্বাস নিতে পারেনি সে। শনিবার বাবা মার সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছিল ছোট্ট পীযূষ খুশওয়াহা। মেলা ঘুরে বাড়ি ফেরার সময় বায়না করে চিপসের প্যাকেট কেনে সে। প্যাকেটের ভেতরে ছিল ফ্রিতে বিলি করা খেলনা। তা ছিটকে গিয়ে পীযূষের গলায় ঢুকে যায়। কথা বন্ধ হয়ে যায় তার।

৫ মিনিট ধরে পীষূষের বাবা-মা চেষ্টা করেন, কোনোভাবে ছেলেকে কাশিয়ে গলা থেকে খেলনাটা বার করে আনার। লাভ না হওয়ায় তাকে নিয়ে ছোটেন হাসপাতালের দিকে। পীযূষের বাবা বিরজুর অভিযোগ, দুর্গা ঠাকুরের ভাসান চলায় অটোরিকশা পাননি তাঁরা, ফলে ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে যায়। ভিড় ঠেলে ছেলে কোলে নিয়ে তাঁরা পৌঁছান ৩ কিলোমিটার দূরের নার্সিংহোমে। সময় যায় ২০ মিনিট।

সেখান থেকে রেফার করা হয় অন্য আর একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন, পীযূষ শ্বাস নিচ্ছে না। আশা না ছেড়ে বাবা মা তাকে আর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা ভেঙে পড়া বাবা-মাকে জানান, তাঁদের কিছু করার নেই, ছেলের শ্বাসনালী পুরোপুরি আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

তাঁরা বলেন, শ্বাসনালীতে বাইরের কিছু আটকে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তা আংশিক রুদ্ধ হয় বা বস্তুটি পৌঁছে যায় অন্ত্রে। কিন্তু এ ক্ষেত্রে ওই খেলনা পুরোপুরি আটকে দেয় পীযূষের শ্বাসপ্রশ্বাস নেওয়ার পথ। ঘটনার ৫-১০ মিনিটের মধ্যে ডাক্তার দেখাতে না পারলে বাঁচার কোনো উপায় নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

চিপসের প্যাকেটে ফ্রি খেলনা, গলায় ঢুকে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯