ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সারাদেশে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়েছে। টিকাদানকেন্দ্র খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। দুর্গম এলাকাতে আগামী চার দিন এ কার্যক্রম চলবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে না। ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না।

এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিশ্চিত করা হয়েছে জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলগুলোর একাধিকবার ল্যাব টেস্ট হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সারাদেশে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট টাইম : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯