ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিটিভির আধুনিকায়নে ১৮৬৮ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিকায়নে ১৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে টেলিভিশনের আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে বিটিভির আধুনিকায়নে ১৮৬৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী অনুষ্ঠান ধারণের সুবিধার্থে আধুনিক ক্যামেরাসহ নতুন নতুন যন্ত্রপাতি কেনা ও সংস্থাপন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে।

এছাড়া বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো অনলাইন ও আইপি টিভি ডিস্ট্রিবিউটদের মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অষ্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে প্রচার হচ্ছে, বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিটিভির আধুনিকায়নে ১৮৬৮ কোটি টাকা

আপডেট টাইম : ০৪:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯