ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাকিবের শতক, লিটনের তিন ছক্কার প্রশংসায় প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য বাংলাদেশ পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখেই। টিম টাইগারদের অবিশ্বাস্য জয়ে সোমবার (১৭ জুন) রাতেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাশরাফিবাহিনীকে ফের অভিনন্দন জানান তিনি। সোমবার (১৭ জুন) টনটনে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান।

বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর উইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান করেছেন ‘নাম্বার ওয়ান অলরাউন্ডার’। তবে, সাকিব সেঞ্চুরি পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি লিটন দাস। না, আউট হননি। ক্যারিবীয়দের দেওয়া লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দুর্দান্ত এ জয়ে সাকিব-লিটন দু’জনকেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে পর পর তিন বলে ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, এবারের বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতে রান আউটের শিকার হয়েছেন তামিম ইকবাল। এ নিয়ে আপসোসও করেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সাকিব আল হাসান ও লিটন দাসের অনেক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তবে, ৪৮ রানে আউট হয়ে যান তামিম ইকবাল। ছেলেটা মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি পায়নি, এ জন্য আফসোস করেছেন প্রধানমন্ত্রী। পর পর তিন বলে ছক্কা মেরেছেন লিটন দাস, প্রধানমন্ত্রী এর খুব প্রশংসা করেছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাকিবের শতক, লিটনের তিন ছক্কার প্রশংসায় প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯