ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন না মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় বৈঠকেও যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকেও যাননি। লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মমতা ব্যানার্জির দ্বন্দ্বের শুরু হয়।

পরে প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা বলেও যাননি মমতা ব্যানার্জি। বুধবার (১৯জুন) সর্বদলীয় বৈঠকটি হবে। গোটা দেশে লোকসভা ও বিধানসভার নির্বাচন একসঙ্গে করার বিষয়ে আলোচনা করতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় প্রতিনিধিত্বকারী দলগুলোকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে লেখা চিঠিতে মমতা বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এত কম সময়ের নোটিশে সম্ভব নয়। আলোচনা করার আগে সংবিধান বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ এবং দলের সদস্যদের সঙ্গে কথা বলা দরকার। তার পরামর্শ-এই বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করুন এবং তা সব রাজনৈতিক দলকে দিন ও পর্যাপ্ত সময় দিয়ে তাদের মতামত জানতে চান। এভাবে এগোলেই ‘এক দেশ, এক নির্বাচন’নীতি প্রণয়নের বিষয়ে ভাল পরামর্শ দেওয়া সম্ভব হবে।

লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা: লোকসভার স্পিকার হচ্ছেন বিজেপি এমপি ওম বিড়লা। রাজস্থানের কোটা লোকসভা কেন্দ্র থেকে পরপর দু’বার জয়ী ওমকে স্পিকার হিসাবে মেনে নিতে বিরোধীরাও রাজি হয়েছেন বলে দিল্লির রাজনৈতিক মহল সূত্রে জানা গেছে। ওম বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সোমবারই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেন বিজেপি এমপি বীরেন্দ্র কুমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন না মমতা

আপডেট টাইম : ১২:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯