ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

একাই দুটি পদ নিয়ে পার্টি অফিসকে বাড়িঘর বানিয়েছেন রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ করে কমিটি বিলুপ্ত করায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নেয় সাবেক ছাত্রদল নেতারা। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদলের ধারাবাহিক কমিটি দিতে হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাই দুটি পদ নিয়ে পার্টি অফিসকেই বাড়িঘর বানিয়ে বসে আছেন। রিজভীকে এখান থেকে বের করে নিয়ে যান।

সংগঠনটির নেতারা বলছেন, ছাত্রদলের অভিভাবক হিসেবে কমিটি বিলুপ্ত করার এখতিয়ার কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা দলের সাংগঠনিক প্রধান হিসিবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু তাদের দুইজনের স্বাক্ষর এবং সম্মতির বিষয়টি উল্লেখ করা ছাড়াই মধ্যরাতে নিজের স্বাক্ষরে প্রেস রিলিজ পাঠিয়ে কমিটি বিলুপ্তি করেছেন রুহুল কবির রিজভী যা বিধিসম্মত নয়।

অন্যদিকে বয়সসীমা বেঁধে না দিয়ে শিক্ষাবর্ষ বেঁধে দেওয়ার বিষয়টিতে ঘোর আপত্তি ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতাদের। তারা বলছেন, ১৯৯৯ সালে পাস করা ছাত্রের বয়স অনেক সময় ২০০১ সালে পাস করা ছাত্রের বয়সের চেয়ে কম। সুতরাং বয়সসীমা না বেঁধে শিক্ষাবর্ষ বেঁধে দেওয়ায় আগের কমিটির অনেকেই প্রার্থী হওয়ার সুযোগে থেকে বঞ্চিত হবেন।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলানোর পর দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হলে তাদের উদ্দেশ্যে ছাত্রনেতারা এসব কথা বলেন।

বিক্ষুদ্ধ নেতাদের শান্ত করতে সাবেক ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্যা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী নয়াপল্টনে আসেন। কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে ছাত্রদল নেতারা বিক্ষোভ অব্যাহত রাখেন।

ছাত্রনেতাদের সঙ্গে তর্ক-বিতর্ক শেষে সাংবাদিকদেরকে ফজলুল হক মিলন বলেন, কমিটির বিষয়ে সিদ্ধান্ত দল থেকে দেওয়া হয়েছে। আর আমরা সবাই বসে এটা কার্যক্রর করবো। তবে দুঃখ ও অভিমান থাকতেই পারে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। আর তাদের দুঃখ ও বেদনা আমরা শুনবো। সেটা আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো।

এর আগে গত ৩ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করা হয়। একইসঙ্গে বাতিলের পরবর্তী ৪৫ দিনের মধ্যে ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের কথা বলা হয়। এতে ছাত্রদল নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

একাই দুটি পদ নিয়ে পার্টি অফিসকে বাড়িঘর বানিয়েছেন রিজভী

আপডেট টাইম : ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯