ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্ত্রোপচার বিদায়! ‘আইড্রপে’ই আরোগ্য পাবে ছানি রোগি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ চোখের ছানি রোগে অস্ত্রোপচার করতে হলেও সুদিন আসছে যখন ‘আইড্রপ’ ব্যবহার করেই রোগি মুক্তি পাবেন ছানি রোগ থেকে। মিসরের চিকিৎসাবিজ্ঞানীরা এমনি এক ‘আইড্রপ’ উদ্ভাবন করেছেন যা চোখের চিকিৎসায় নুতন এক যুগের সূচনা করবে। সস্তায় এবং ব্যথামুক্তভাবে ছানি রোগিরা এবার উপশম পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে এধরনের ছানি রোগে আক্রান্ত হওয়ার পর হাজার হাজার রোগিকে অস্ত্রোপচার করতে হয়।

কারণ তারা চোখে ছানি নিয়ে পড়তে, লিখতে ও দেখতে পারেন না। চলাচলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমানে বিশ্বে সাড়ে ২৮ কোটি রোগি রোগি রয়েছেন যারা চোখে দেখতে অসুবিধায় পড়েন। ফ্রেড হলোওস ফাউন্ডেশনের হিসেবে সোয়া ৩ কোটি মানুষ অন্ধ হয়ে পড়েছেন। এদের ৯০ শতাংশই উন্নয়নশীল দেশে।

অন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলোর একটি চোখের ছানি রোগ। এর একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার এবং তা বেশ কিছুটা ব্যয়বহুল। খোদ যুক্তরাষ্ট্রে ৪০ বছরের বেশি এমন ২ কোটি মানুষের চোখে ছানি রোগ রয়েছে বলে জানিয়েছে আমেরিকান একাডেমি অব অফথালমোলোজি। উদ্ভাবিত আইড্রপটি খরগোশের চোখে ব্যবহার করে আকাঙ্খিত ফল পেয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

এক সপ্তাহের ব্যবহারে এ ফল পাওয়া গেছে। এমনকি একটি কুকুরের চোখে ব্যবহারেও একই ফল পেয়েছেন বিজ্ঞানীরা। এখন মানুষের চোখে ব্যবহারের পর আকাঙ্খিত ফল পেলেই আইড্রপটি বাজারজাত শুরু হবে। এবং তা ব্যবহারে লাখ লাখ মানুষের জীবন পাল্টে দেবে বলেই আশা বিজ্ঞানীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্ত্রোপচার বিদায়! ‘আইড্রপে’ই আরোগ্য পাবে ছানি রোগি

আপডেট টাইম : ০২:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯