ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস

শেখ হাসিনার নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রকাশিত হয়েছে। শিশু-কিশোরদের উপযোগী হলেও সব বয়সের পাঠকদের কাছে বইটি গ্রহণযোগ্য হয়েছে।

শেখ রাসেলের জন্মগ্রহণ থেকে শুরু করে তাঁর জীবনকাহিনী এবং ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাপ্রবাহ বইটিতে তুলে ধরা হয়েছে। ছোটদের উপযোগী বইটি শেখ হাসিনা লিখেছেন গল্পবলার আকারে। সহজ-সরল ভাষায় লেখার কারণে শিশুদের জন্য অনন্য এক গ্রন্থ হিসেবে ইতোমধ্যে সারা জাগিয়েছে বইটি।

বইটিতে শেখ হাসিনা শেখ রাসেলের ছোটবেলা থেকে শুরু করে পুরো জীবনের অনেক ঘটনা, জীবন-যাপন, মা-বাবা, ভাই-বোনের সাথে তাঁর সময় কাটানো, পড়ালেখা, স্বজনদের সাথে বন্দি জীবন, ঘাতকদের হাতে নিহত হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বইয়ের ২১ পৃষ্ঠায় কারাগারে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়ে শেখ হাসিনা লিখেছেন ‘আব্বার সঙ্গে প্রতি ১৫ দিন পর আমরা দেখা করতে যেতাম। রাসেলকে নিয়ে গেলে ও আর আসতে চাইত না। খুবই কান্নাকাটি করত। ওকে বোঝানো হয়েছিল যে, আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি। আমরা বাসায় ফেরত যাব। বেশ কষ্ট করেই ওকে বাসায় ফিরিয়ে আনা হতো। আর আব্বার মনের অবস্থা কী হতো, তা আমরা বুঝতে পারতাম। বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মা ওকে বোঝাতেন এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন। মাকেই আব্বা বলে ডাকত।’

বাংলাদেশ শিশু একাডেমি থেকে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠভ্রাতা শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সসদ্যদের সঙ্গে ঘাতক খুনীদের হাতে নিহত হন।

বইটি বিশ্বের সকল শিশুদের উৎসর্গ করে গ্রন্থকার শেখ হাসিনা লিখেছেন ‘বিশ্বের সকল শিশুদের প্রতি ভালোবাসা।’

বইটি প্রকাশক শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। শোভন প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী মাসুক হেলাল। ৫৬ পৃষ্ঠার বইটি অফসেট কাগজে ছাপা হয়েছে। প্রথম পাতায় পিতা জাতিরজনক বঙ্গবন্ধুর সঙ্গে রাসেলের একটি ছবি দিয়ে বইয়ের শুরুটা হয়েছে। পুরো বইতে মা, বাবা, বোন ও ভাইসহ পরিবারের সদস্যদের সাথে ২৪টি ছবি প্রকাশিত হয়েছে। বইটির মূল্য হচ্ছে ১৫০ টাকা।

বইয়ের প্রকাশক আনজীর লিটন বলেন, বইটি ইতোমধ্যে দেশের শিশুদের মাঝে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। বিপুল সংখ্যক কপি বিক্রি হয়েছে। এখনও বিক্রি চলছে। যারা বইটি সংগ্রহ করতে চান, ঢাকায় শিশু একাডেমির বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন”

শেখ হাসিনার নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা

আপডেট টাইম : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯