ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

অভিনন্দন সিআইডিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনন্দন সিআইডিকে। দারুণ কাজ। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দীর্ঘদিন লিখেছি। এই লড়াইয়ে অনেক সময় নিজেকে একা মনে হয়েছে। তবুও থামিনি। সিআইডিকে অভিনন্দন না জানিয়ে পারছি না। কারণ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এর মধ্যে ছাত্রলীগের ২১ জন নেতাকর্মীর নাম শুনে অবাক হইনি।

অনেক দিন ধরে নামগুলো শুনছিলাম। সিআইডি বলছে, ২০১১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। পরীক্ষা শুরুর আগে প্রেস থেকে ছাপা প্রশ্ন নিয়ে প্রথমে তারা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে উত্তর পাঠাত। পরে তারা ডিজিটাল যন্ত্রাংশের ব্যবহার বাড়ায়।

ভর্তি পরীক্ষা ছাড়াও সরকারি-বেসরকারি ব্যাংক, অন্তত দুটো বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসেও এই চক্র সক্রিয় ছিল। চক্রের মূল নেতারা অঢেল অবৈধ অর্থসম্পদের মালিক হন। সিআইডির তদন্তে অভিযুক্তদের কয়েকজনের ২০ কোটি টাকার অর্থ ও সম্পদের সন্ধান মিলেছে। এসব স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে ইতিমধ্যে উত্তরা পশ্চিম থানায় একটি মানি লন্ডারিং মামলাও করেছে সিআইডি।

এমন চমৎকার একটা কাজ করায় সিআইডিকে ধন্যবাদ। দিনের পর দিন কাজ করতে গিয়ে দেখেছি, প্রশ্নপত্র ফাঁস একটা দেশের তারুণ্যকে হতাশায় ডোবাচ্ছে। আজকে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে শুনলাম।

আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে প্রশ্নপত্র ফাঁসের সব ধরনের চক্রকে চিহ্নিত করা সম্ভব। আমি বিশ্বাস করি সবাই সচেতন ও ঐক্যবদ্ধ হলে দেশটা একদিন প্রশ্নপত্র ফাঁসমুক্ত হবেই। সিআইডিসহ সেই লড়াইটা এগিয়ে নেয়ার কাজটি যারা করছেন সবার জন্য শুভ কামনা।

লেখক: অধিকারকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অভিনন্দন সিআইডিকে

আপডেট টাইম : ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯