ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জেনে নিন ক্যান্সার, প্রতিরোধে পেঁপে পাতার রসের উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অসুখের মোকাবিলা করার ক্ষেত্রে পেঁপের জুড়ি মেলা ভার! পেঁপের একাধিক স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা প্রায় সকলেই কম-বেশি জানি। কিন্তু পেঁপে পাতাও মোটেই ফেলনা নয়! জন্ডিস থেকে ডেঙ্গি এমনকি ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও পেঁপে পাতা অত্যন্ত উপকারী! আসুন জেনে নেওয়া যাক পেঁপে পাতার বেশ কয়েকটি আশ্চর্য ঔষধি গুণ…

১) পেঁপে পাতার রস রক্তে প্লেটেলেটের সংখ্যা দ্রুত বাড়াতে সাহায্য করে। ডেঙ্গি হলে রক্তে প্লেটেলেটের সংখ্যা দ্রুত হারে কমতে থাকে। এই পরিস্থিতির মোকাবিলায় পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী।

২) ব্রণর সমস্যা কিছুতেই কমছে না? শুকনো পেঁপে পাতা পানির সঙ্গে বেটে ত্বকের ব্রণ আক্রান্ত অংশের উপরে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে নিন। এই ভাবে পর পর ৪-৫ দিন শুকনো পেঁপে পাতা বেটে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগালে ফল পাবেন হাতে নাতে।

৩) পেঁপে পাতা করোনারি হার্ট ডিজিজ-সহ হৃদযন্ত্রের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি (নিয়াসিন), সি আর পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী!

৪) ‘এইচ পাইলোরি’ নামের এক প্রকার ব্যাকটিরিয়া যা মূলত পাকস্থলিতে ঘা বা ক্ষত সৃষ্টি (আলসার) করে, পেঁপে পাতায় থাকা ‘কারপেইন’ তা ধ্বংশ করতে সাহায্য করে।

৫) পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণ প্যাপেইন, প্রোটিজ এনজাইম এবং অ্যামাইলেইজ এনজাইম যা গম জাতীয় খাবারে থাকা গ্লুটেন ভেঙ্গে তা দ্রুত হজম করতে সাহায্য করে। পেঁপে পাতার রস কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে।

৬) ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, পেঁপে পাতায় রয়েছে ‘অ্যাচেটোজেনিন’ নামের এক প্রকার উপাদান যা ক্যান্সার কোষকে নষ্ট করে ফেলতে সক্ষম। শুধু তাই নয়, কোমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতেও পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেনে নিন ক্যান্সার, প্রতিরোধে পেঁপে পাতার রসের উপকারিতা

আপডেট টাইম : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯