ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘বঙ্গবন্ধু- ১’ স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ শুরু ডিসেম্বরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
  • ৪৭০ বার

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু- ১’ এর নির্মাণ ও উৎক্ষেপণের কাজ চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শুরু হতে যাচ্ছে।

এ কাজের জন্য আর্থিক ও কারিগরি যাচাই-বাছাইয়ের পর সরকার ইতিমধ্যেই ফরাসি কোম্পানি ‘থ্যালেস এ্যালেনিয়া’কে নির্বাচিত করেছে।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “আমাদের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ ১৬ ডিসেম্বর ২০১৭ উৎক্ষেপন করা হবে।”

তারানা হালিম আরও বলেন, ‘নির্মাণ ও অন্যান্য আনুসঙ্গিক কাজ আগামি ১৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। যোগাযোগ ও সম্প্রচারের ক্ষেত্রে স্যাটেলাইট প্রস্তুত, উৎক্ষেপন ও পরিচালনার থ্যালস খুবই নির্ভরযোগ্য।’

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সুপারিশ অনুসারে, স্যাটেলাইটটি পরিচালনার জন্য থ্যালেস এ্যালেনিয়াকে মনোনীত করেছে। এমডিএ কর্পোরেশন ২২ কোটি মার্কিণ ডলার সর্বনিম্ম দরপত্র দেয়, কিন্ত থ্যালেস এ্যালেনিয়া অপেক্ষাকৃত ভাল বিচেনায় এটিকে মনোনীত করা হয়। এ কোম্পানিটির প্রস্তাবিত দরপত্রে আর্থিক অঙ্ক ছিল ২৪ দশমিক ৮০ কোটি মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রকেটের মাধ্যমে স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হয়। আর এটি হলে বাংলাদেশ হবে স্যাটেলাইটটি উৎক্ষেপনকারি ৫৪তম দেশ।

বাংলাদেশের স্যাটেলাইটটি এ বছরই রাশিয়ার স্যাটেলাইট কোম্পানি ‘ইন্টারস্পুটনিক’- এর কাছ থেকে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়। এটির অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার মাধ্যমে সার্কভুক্ত দেশসমূহ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ছাড়াও তুর্কমেনিস্তান, কিরঘিজিস্তান এবং তাজিকিস্তানের মতো দেশগুলোও স্যাটেলাইট সেবা নিতে পারবে। প্রতিটি ট্রান্সপন্ডার ৩৬ মেগাহার্টজ-এর সমান।

উল্লেখ্য, একনেক ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর ২ হাজার ৯৬৭ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প’ অনুমোদন করে। এই প্রকল্পের আওতায় গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুইটি আর্থ-স্টেশন স্থাপন করা হবে।

টেলিভিশন চ্যানেল, টেলিফোন এবং বেতার যোগাযোগের জন্য বাংলাদেশ প্রতিবছর প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ব্যয় করে। নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ করা হলে সম্প্রচার বাবদ প্রতিবছর ১১০ থেকে ১২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘বঙ্গবন্ধু- ১’ স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ শুরু ডিসেম্বরে

আপডেট টাইম : ১১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫