ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি: সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত ৯৮% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দেয় বিগত সরকার : চিফ হুইপ ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন ২০২২ সাল থেকে অবসর ভাতাবঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ ব্যবস্থায়’ টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা

মঙ্গলবাড়িয়ার লিচু মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার পূর্ব-দক্ষিণে অবস্থিত গ্রাম মঙ্গলবাড়িয়ার নামেই লিচুর নাম হয়েছে ‘মঙ্গলবাড়িয়ার লিচু’। মঙ্গলবাড়িয়ার লিচু স্বাদে, গুণে ও মানে বাংলাদেশে বেশ জনপ্রিয়। ইতোমধ্যে দূরদূরান্তের ক্রেতারা মঙ্গলবাড়িয়ায় এসে লিচু কিনতে ভিড় শুরু করেছেন। মিষ্টি ও স্বাদে ভরপুর এ লিচুর কদর সারাদেশ জুড়েই।

মঙ্গলবাড়িয়ার লিচু দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মঙ্গলবাড়িয়াকে ঘিড়ে এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামের প্রতিটি বাড়িতে ৫টি, ১০টি এমনকি শতাধিক লিচুর গাছ রয়েছে। এতে এলাকাবাসীর আয়ের একটি মাধ্যম হয়ে উঠেছে। সড়কের দুইপাশে, বাড়ির উঠানে, আঙ্গিনায়, ক্ষেতের সীমানায় লিচু গাছ রয়েছে।

বৈশাখ মাসের শেষের দিকে লিচু পাকা শুরু হয়। চলে জ্যৈষ্ঠ মাস অবধি। প্রায় দেড় শতাধিক কৃষক এ লিচু চাষে সরাসরি জড়িত। এ গ্রামে তিন হাজারেরও অধিক লিচু গাছ রয়েছে। কৃষকেরা লিচু আসার পরপরই পাইকারদের কাছে গাছ বিক্রি করে দেন। পরবর্তীতে পাইকাররাই গাছের পরিচর্যা করে থাকেন।

লিচু ব্যবসায়ী রশিদ মিয়া জানান, এ লিচুর চাহিদা এখন দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। গত সিজনে লিচু বিক্রি ভালো লাভ করতে পারিনি ৪০ হাজার টাকার মত লাভ হয়েছে। গত বছর মধ্যপ্রাচ্যের বেশ কিছু ক্রেতা আমার কাছ থেকে ফোনে তাদের লোক মারফত কুড়ি হাজার টাকার লিচু কিনে নেয়। এবারও অগ্রিম অর্ডার রয়েছে।

লিচুর এক পাইকার আঃ সামাদ বলেন, গত বছর মধ্যপ্রাচ্যের তিনটি দেশে ত্রিশ হাজার টাকর লিচু লোক মারফত বিক্রি করেছিলাম। এবারও আশা করছি আগের দেশের বাজারের পাশাপাশি বিদেশেও লিচু পাঠাতে পারব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে এ গ্রামের জনৈক দারোগা সদূর চীন থেকে এই জাতের লিচু সর্বপ্রথম রোপণ করেন। এরপর থেকে এ লিচুর স্বাদ, গন্ধ, সুস্বাদু দেখে পুরো মঙ্গলবাড়িয়া গ্রামে ছড়িয়ে পড়ে লিচু চাষ। এ গ্রামের অনেকেই লিচু চাষে এখন স্বাবলম্বী। গ্রামের প্রায় শতাধিক লিচু চাষির সহস্রাধিক লিচু গাছ রয়েছে। এক কথায় বলতে গেলে, মঙ্গলবাড়িয়া গ্রামের প্রত্যেক বাড়িতেই কমবেশি লিচু গাছ রয়েছে। মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর সঠিক জাত জানা সম্ভব হয়নি। তবে গ্রামের নামানুসারে একে ‘মঙ্গলবাড়িয়ার ঐতিহ্যবাহি’ লিচু বলে দেশে খ্যাতি অর্জন করেছে।

সরেজমিনে গিয়ে লিচু চাষি ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ফলন ভালো হয়েছে।

লিচু ব্যবসায়ী ফরিদ জানান, গত বছর লিচু বিক্রি করে ৪৫ হাজার টাকা লাভ হয়েছে। এবার দেশের বাইরের কিছু অর্ডার রয়েছে তাই ভাল লাভ হবে বলে আশা করছি।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মঙ্গলবাড়িয়ার লিচুর স্বাদ ভিন্ন থাকায় ক্রেতাদের কাছে বরাবরই অকর্ষনীয়। এ লিচু উৎপাদনে কৃষকদের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সার্বিক সহায়তা করে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি: সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

মঙ্গলবাড়িয়ার লিচু মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে

আপডেট টাইম : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯