ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি হলেন পুলিশের ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্ব দিয়ে মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব দিয়ে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপিকে (চলতি) পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

গত ৬ মে কঙ্গোতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরপুর পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম। এতে প্রতিষ্ঠানটির রেক্টরের পদটি শূন্য হয়। ওই পদে স্থলাভিষিক্ত হলেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান।

শেখ মুহাম্মদ মারুফ হাসান ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং সর্বশেষ নৌ পুলিশের ডিআইজির দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি হলেন পুলিশের ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা

আপডেট টাইম : ০১:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯