ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লন্ডনে নির্মিত হল ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব ইকো মসজিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উদ্বোধন করা হলো ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব ইকো মসজিদ। লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এলাকার রোমসির মিল রোডে নির্মিত হয়েছে এ মসজিদ।দীর্ঘ এক দশক ধরে মসজিদটি নির্মিত হচ্ছিল। ২০১৬ সালের সেপ্টেম্বরে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) মসজিদটি উদ্বোধন করা হয়।

জানা গেছে, এই মসজিদে একসঙ্গে ১ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এছাড়া জনকল্যাণমূলক নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে এ মসজিদে। স্থানীয় মুসলিম ও অমুসলিমদের সেমিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। রয়েছে শিশুদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা। বড় আকারে করা হয়েছে মরদেহ রাখার স্থানটি।

২০০৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার ড. টিমোথি উইন্টার এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং তহবিল সংগ্রহ শুরু করেন। ইউরোপের প্রথম ইকো মসজিদ নির্মাণে এগিয়ে আসেন ইউরোপসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার কয়েকটি দেশ।

তবে তুরস্ক মসজিদটি নির্মাণে মোট খরচের প্রায় দুই তৃতীংশ খরচ বহন করেছে বলে জানিয়েছে অ্যারাবিয়ান বিজনেস ডট কম । ২০০৯ সালে ক্যামব্রিজের মিল রোডে ৪ মিলিয়ন ইউরো খরচ করে ১ একর জমি কেনা হয়।

মসজিদের নকশা তৈরিতে লন্ডনের প্রখ্যাত ইকো আর্কিটেকটারার মার্ক বারফিল্ডকে নিয়োগ দেয়া হয়। মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধনে অলংকরণে কাজ করেন বিখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক।

এসব নকশা ২০১২ সালে মসজিদ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়। এরপর সবুজ সমারোহের আদলে কাঠ ও ইট ও টাইলসের ব্যবহারে তৈরি করা হয় এক গম্বুজ বিশিষ্ট পরিবেশ বান্ধব ক্যামব্রিজ ইকো মসজিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লন্ডনে নির্মিত হল ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব ইকো মসজিদ

আপডেট টাইম : ১২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯