ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দাবদাহ আর কত দিন থাকতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম আরো অন্তত দুই দিন থাকতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাবউদ্দিন গণমাধ্যমকে বলেন, চৈত্র-বৈশাখ মাসে এরকম দাবদাহ নিয়মিত ঘটনা। একে মাঝারি মাত্রার দাবদাহ বলে উল্লেখ করছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’ এখন মংলা সমুদ্রবন্দর থেকে দেড় হাজারেরও বেশি কিলোমিটার দূরে অবস্থান করছে। সেটি ভারতের দিকে যাবে বলেই ধারণা করছেন আবহাওয়াবিদরা। তবে ঝড়টি আরো এগিয়ে এলে তার প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেজন্য আরো কয়েকদিন সময় লাগবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল সিলেটে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে আজ এই তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা শহরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দাবদাহ আর কত দিন থাকতে পারে

আপডেট টাইম : ০৬:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯