ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ৪৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বুধবার সন্ধ্যায়। বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখতে হয়েছে।

পিডিবি জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট মাইলফলক ছুঁয়েছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট।

এর আগে গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। তার আশাবাদের এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ

আপডেট টাইম : ০২:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯