ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ক্রাইস্টচার্চে হামলার ৩ সপ্তাহ পর কথা বললেন সেই লিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত কিশোরগঞ্জের তরুণী সাজেদা আক্তার লিপির শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। গতকাল শুক্রবার ভোরে তিনি প্রথমবারের মতো কথা বলতে পেরেছেন।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে নিউজিল্যান্ডে থাকা লিপির দেবর খোকন মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লিপি কথা বলতে পারছেন এবং আশঙ্কামুক্ত। তবে তিনি কখনো হাঁটতে পারবেন না। হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে হবে।

গত ১৫ মার্চ জুমার নামাজ আদায় করতে স্বামী মাসুদ মিয়ার সঙ্গে এক গাড়িতেই ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গিয়েছিলেন সাজেদা আক্তার লিপি। এসময় বন্দুকধারীর হামলার অলৌকিকভাবে স্বামী মাসুদ মিয়া প্রাণে বেঁচে গেলে ঘাতকের বুলেটে এফোঁড়-ওফোঁড় হন সাজেদা আক্তার লিপি।

এরপর সেখান থেকে লিপিকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। এর প্রায় এক সপ্তাহ পর গত ২৩ মার্চ জ্ঞান ফিরলেও তিনি কথা বলতে পারছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ক্রাইস্টচার্চে হামলার ৩ সপ্তাহ পর কথা বললেন সেই লিপি

আপডেট টাইম : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯