ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আশা করছি নারীর এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজ শুক্রবার বাংলা একাডেমিতে দুদিনব্যাপী ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যালের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। এটা আমাদের আরো বেশি আশাবাদী করে তোলে। নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন।

সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে।

আজ (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত এবং আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নারী

আপডেট টাইম : ০৭:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯