ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মজুরি কাঠামো বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অব্যাহত রেখে রাজপথ-রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে অবরোধ চলাকালে খুলনার দৌলতপুরে নতুন রাস্তা মোড় এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, যেসব শ্রমিক পুলিশ বক্সে হামলা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, শ্রমিকরা এই হামলা করেনি। আন্দোলনে বহিরাগতরা ঢুকে এই হামলা করেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাটকল শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। এ সময় তারা সড়ক ও রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অবরোধের কারণে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খুলনা থেকে ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনসহ ৬টি ট্রেন ছেড়ে যেতে পারেনি। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪

আপডেট টাইম : ০১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯