ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে মোকাব্বির খান বলেছিলেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

এর মধ্যে সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান

আপডেট টাইম : ০১:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯