ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার ফায়ার সার্ভিসের অফিসেই আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির সাথে প্রচণ্ড তুফান স্থবির করে দিয়েছে ঢাকার প্রাণ চঞ্চলতা। এদিকে কালবৈশাখী ঝড়ের বজ্রপাতের কারণে রাজধানীর ডেমরায় ফায়ার সার্ভিস অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের অফিসের মধ্যে একটি গ্যাসের লাইনে আগুন ধরে যায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এস এম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে এবং রাত ১টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে, রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিলা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মার্কেটের দ্বিতীয় তলার একটা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলার রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মার্কেট বন্ধ থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার ফায়ার সার্ভিসের অফিসেই আগুন

আপডেট টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯