ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভুতুড়ে পুকুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
  • ৬৩৩ বার

রবীন্দ্রনাথ বলেছিলেন, অজানা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী- সত্যিই তাই। কত রহস্যে ঘেরা এ পৃথিবী তা ভেবে শেষ করা যায় না।
প্রাকৃতিক বৈচিত্র্যের যেমন শেষ নেই তেমনি শেষ নেই রহস্যময় স্থানের। এই আধুনিক বিজ্ঞানও অনেক সময় এসব অলৌকিক বা অবিশ্বাস্য বিষয়ের ব্যাখ্যা দিতে পারে না।
এ ছাড়া এসব স্থান নিয়ে থাকে প্রচলিত ধারণা, কুসংস্কার এবং বিপুল জনশ্রুতি। এমনি এক রহস্যময় পুকুর আছে জাপানের হোক্কাইডো দ্বীপের ইরবর শহরে। এ শহরটি ইরবরমধধি নামে একটি নদীর তীরে অবস্থিত। এ নদীর তীরেই খুব অদ্ভুতুড়ে এই পুকুর, যার পানির রঙ অস্বাভাবিক রকমের নীল। অথচ খুব বেশি দিন আগেও এ পুকুরের কথা মানুষ জানত না!
অবাক ব্যাপার হলো, এ নীল পানির পুকুরের উৎপত্তি কিন্তু প্রাকৃতিকভাবে নয়, আবার মানুষও এটার নীল রঙের পানি তৈরি করেনি। এ শহরের কাছেই মাউন্ট তোকাচি নামে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কাদামাটির বন্যা তৈরি হতো। এ কাদামাটির বন্যা থেকে শহরকে রক্ষা করার প্রচেষ্টা হিসেবে একটি বাঁধ নির্মাণের সময় এ পুকুরটিও খনন করা হয়েছিল।
১৯৮৮ সালে মাউন্ট তোকাচিতে প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে, যার ফলে শহরকে রক্ষা করার জন্য এ বাঁধ ও পুকুরটি নির্মাণ করা হয়। তবে পুকুরের পানির রঙ সব সময় কিন্তু একই রকম থাকে না, একেক মওসুমে একেক রকম হয়। এ ছাড়া দর্শক কোন অ্যাঙ্গেল বা কোণে তাকাচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দিক থেকে রঙ পরিবর্তিত হয়।
বিশেষ করে নির্দিষ্ট মাত্রার আলো ও কোণের ভেদাভেদে এ পুকুরের নীল পানিকে সবুজ রঙের দেখা যায়। কিন্তু কেন এ রকম হয় তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত নেই। তবে ওখানকার স্থানীয়দের মতে, এই পুকুরের পানিতে অতি উচ্চ মাত্রার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে।
এ ছাড়া এ পানিতে হয়তো প্রাকৃতিকভাবে এ রকম কোনো খনিজ পদার্থ থাকতে পারে, যা স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যরে কারণে নীল আলোর প্রতিফলন ঘটতে পারে। কারণ পানির নিজের কোনো বর্ণ নেই!
তবে ঘটনা যা-ই হোক এই পুকুর নিয়ে রহস্যের শেষ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভুতুড়ে পুকুর

আপডেট টাইম : ১১:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫