ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আনন্দ স্কুলের দুর্নীতিতে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৮৫৭ বার

আনন্দ স্কুলের দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ কমিটি ‘আনন্দ স্কুল’ প্রতিষ্ঠা ও এর আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে কমিটি। এই আনন্দ স্কুল রস্ক (রিচিং আউট অব স্কুল চিলড্রেন) নামের একটি প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রস্ক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  সভায় সংসদীয় কমিটির প্রত্যেক সদস্য কর্তৃক যে কোন একটি উপজেলার রস্ক প্রকল্পের মাধ্যমে পরিচালিত ‘আনন্দ স্কুল’ কার্যক্রম পরিদর্শনের সুপারিশ করা হয়।

কমিটি দেশের যে সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃজন করা নেই, সে সকল বিদ্যালয় চিহ্নিত করে প্রধান শিক্ষকের পদ সৃজন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আনন্দ স্কুলের দুর্নীতিতে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

আপডেট টাইম : ০৩:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫