ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটক করে নিয়ে গেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের বাসভবন থেকে তাঁর ছেলেকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর মিশনপাড়ায় ‘সোনারগাঁ ভবন’ থেকে কামালের ছেলে সোহানকে আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে তথ্য আদায় করার চেষ্টা চলছে।

আজ শনিবার সকালে বিএনপি নেতা কামালের ভাই এ টি এম জামাল গণমাধ্যমকে বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে প্রত্যেকটি মামলায় তিনি জামিনে রয়েছেন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরামের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিয়ে রাতে বাসায় ফেরেননি তিনি।

‘রাত ১২টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে কামালকে না পেয়ে গালিগালাজ করে এবং ছেলে সোহানকে ধরে নিয়ে যায়’, যোগ করেন জামাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটক করে নিয়ে গেছে পুলিশ

আপডেট টাইম : ১২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮