ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদার আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফেরতের আপিল নামঞ্জুর হওয়ার পর তার আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল এ তথ্য জানান। খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘আমরা আপিলের আদেশের সার্টিফাইড কপি পাওয়ার জন্য ইসিতে আবেদন করেছি। নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে রোববার আমরা সার্টিফাইড কপি পাবো। আমরাও রোববারই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।’

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘আমরা বিশ্বাস করি খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

এর আগে শনিবার দুপুরে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নের আপিলের শুনানি হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিরোধিতার মুখে ইসির সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আপিল নাকচ করে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে খালেদা জিয়া আপাতত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদার আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন

আপডেট টাইম : ১০:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮