ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর আতিউর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৪৭১ বার

আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আতিউর রহমান।

শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে আতিউর রহমানের নাম ঘোষণা করে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি।

আগামীকাল সকালে পেরুর লিমায় হোটেল শেরাটনে আতিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

জানা গেছে, ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি বিজনেস টু বিজনেস ইনফরমেশন কোম্পানি হিসেবে আন্তর্জাতিকভাবে আর্থিকগোষ্ঠীকে অনলাইনে তথ্য গবেষণা, কনফারেন্স, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটকে সহায়তা করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এর আগেও ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর-২০১৫’ পুরস্কার লাভ করেন। সে সময় তাকে পুরস্কৃত করেছিল লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসের মালিকানাধীন ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) লন্ডনে হাউজ অব লর্ডসে ড. আতিউর রহমানকে দ্য ব্যাংকার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখায় দ্য ব্যাংকারের প্রধান সম্পাদক ব্রেইন ক্যাপলেন এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর আতিউর রহমান

আপডেট টাইম : ১০:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫